নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক এই নিয়োগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিকিউরিটি অফিসার পদে প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দুটি পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলা ও ইংরেজি (লিখিত ও মৌখিক) উভয় ভাষাতেই চমৎকার যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। যারা বিদ্যুৎ খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। নিচে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া তুলে ধরা হলো।
প্রতিষ্ঠানের নাম
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল)
পদের নাম ও শূন্যপদ
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ০৪ জন
- সিকিউরিটি অফিসার: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিং-এ অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অথবা বিবিএ ও এমবিএ (ফাইন্যান্স/অ্যাকাউন্টিং) সম্পন্ন হতে হবে। ফলাফল: সিজিপিএ ৫.০০-এর স্কেলে কমপক্ষে ৩.৫০ এবং ৪.০০-এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
সিকিউরিটি অফিসার
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৫.০০-এর স্কেলে কমপক্ষে ৩.৫০ এবং ৪.০০-এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
বয়সসীমা
২১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
সুযোগ-সুবিধা
মূল বেতনের পাশাপাশি কোম্পানির নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, গ্র্যাচুইটি এবং অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রদান করা হবে। তবে আয়কর কর্মীকে বহন করতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে এনডব্লিউপিজিসিএলের ক্যারিয়ার পোর্টাল career.nwpgcl.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময় সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ ২০০ টাকা ক্যারিয়ার পোর্টালের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদনের শেষ তারিখ
১১ জুন ২০২৬, বিকেল ৪টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।



