ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ তে নিয়োগ, আবেদন শুরু ১০ জুন পর্যন্ত
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ তে নিয়োগ, আবেদন শুরু

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দুটি পদে জনবল নেওয়া হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ১০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারবেন।

পদের বিবরণ

ডাটা এন্ট্রি অপারেটর (নারীদের জন্য সংরক্ষিত)

  • পদসংখ্যা: ১টি

অফিস সহায়ক

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • পদসংখ্যা: ১টি

চাকরির ধরন ও কর্মস্থল

চাকরির ধরন অস্থায়ী। কর্মস্থল হবে ঢাকার পানালিয়া, নবাবগঞ্জ এলাকায়।

বয়সসীমা

আবেদনের শেষ তারিখ ১০ জুন ২০২৬ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র সংগ্রহ

আগ্রহীরা নির্ধারিত লিংকে ক্লিক করে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনের ঠিকানা

জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২, পানালিয়া, নবাবগঞ্জ, ঢাকা।

আবেদন ফি

জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ দিন ১০ জুন ২০২৬। এই তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ