প্রাণ গ্রুপে আউটলেট ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৫ হাজার
প্রাণ গ্রুপে আউটলেট ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘আউটলেট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ডেইলি শপিং বিভাগে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ। বিভাগের নাম: ডেইলি শপিং। পদের নাম: আউটলেট ম্যানেজার। পদসংখ্যা: নির্ধারিত নয়। চাকরির ধরন: ফুল টাইম।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বেতন নির্ধারণ করা হবে ২৫,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে। কর্মস্থল হতে পারে দেশের যেকোনো স্থান। বয়স সর্বনিম্ন ২০ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা আবেদন ও বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময়: ১৯ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ