ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটি ডেপুটি ডিরেক্টর পদে কর্মী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম ও পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। পদের নাম: ডেপুটি ডিরেক্টর। বিভাগ: রিসোর্স ডেভেলপমেন্ট। পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এনজিও সংস্থায় কাজের দক্ষতা থাকা আবশ্যক। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চাকরির ধরন ও কর্মস্থল

চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়ই। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া ও শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময় ১৯ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ