রূপায়ন গ্রুপে আইটি বিভাগে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ সুবিধা
রূপায়ন গ্রুপে আইটি বিভাগে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ সুবিধা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ন গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৯ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৭ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

সুবিধা ও বেতন

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বেতন মাসিক ২০,০০০ থেকে ৩৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এক নজরে নিয়োগ

  • প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
  • পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
  • বিভাগ: আইটি
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
  • কর্মস্থল: ঢাকা
  • বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর
  • বেতন: মাসিক ২০,০০০ থেকে ৩৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া ইআরপি সিস্টেম ব্যবস্থাপনা, কনফিগারেশন, ব্যবহারকারী প্রশিক্ষণ ও রিপোর্টিং বিষয়ে দক্ষতা থাকতে হবে। সিসিটিভি পরিচালনা, মনিটরিং সিস্টেম এবং নিরাপত্তা নীতিমালা অনুসরণে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ০৭ জুন ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ