ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা নেই
বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে, যা আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত চলবে।
বিভাগ ও পদ
বিভাগের নাম: স্পেশাল অ্যাসিট ম্যানেজমেন্ট ডিভিশন (এসএএমডি)। পদের নাম: এআরএম টু আরএম (এসও টু এসপিও)। পদসংখ্যা নির্ধারিত নয়।
প্রার্থীর যোগ্যতা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান ডিগ্রি। অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর।
কর্মস্থল ও বেতন
কর্মস্থল: চট্টগ্রাম ও ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।



