সপ্তাহে দুইদিন ছুটিতে অ্যাপেক্সে অফিসার পদে চাকরির সুযোগ
সপ্তাহে দুইদিন ছুটিতে অ্যাপেক্সে অফিসার পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

পদের নাম: অফিসার, ফুলফিলমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট। পদসংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: বিবিএ বা বিএসসি। অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর। চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা: নির্ধারিত নয়। কর্মস্থল: ঢাকার গুলশান-১। বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীরা সাপ্তাহিক ২টি ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, শিল্প-মানসম্মত বেতন প্যাকেজ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে), পিক অ্যান্ড ড্রপ সুবিধা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড় এবং ডে-কেয়ার পরিষেবা পাবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময়: ১৬ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ