প্রাইম ব্যাংক পিএলসি তাদের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগে বয়সের কোনো নির্ধারিত সীমা নেই, তাই যেকোনো বয়সের যোগ্য প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ
পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট
বিভাগ: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, এমবিএ, এমবিএম, এমবিএস বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়স: যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
চাকরির ধরন: ফুল টাইম
লিঙ্গ: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: ফরিদপুর
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা প্রাইম ব্যাংক পিএলসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৭ মে, ২০২৬।



