বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার পদে নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, ৫০ বছরেও আবেদন

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি ‘ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার’ পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দেবে। গত ১৩ মে ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রকাশের তারিখ: ১৩ মে ২০২৬

পদের নাম: ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদন শুরুর তারিখ: ১৩ মে ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১১ জুন ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা

শাখা পরিচালনা, নিয়ন্ত্রক বিধি, সাধারণ ব্যাংকিং, ঋণদান কার্যক্রম এবং ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা

কমপক্ষে ৬ বছর।

চাকরির ধরন

ফুলটাইম

কর্মক্ষেত্র

অফিসে

প্রার্থীর ধরন

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা

সর্বোচ্চ ৫০ বছর।

কর্মস্থল

দেশের যেকোনো স্থানে।

বেতন

আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা

ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আবেদনের শেষ সময় ১১ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ