বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ তাদের প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রজেক্ট অফিসার পদে একজন নারী প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ। পদের নাম: প্রজেক্ট অফিসার। পদসংখ্যা: ১টি। চাকরির ধরন: চুক্তিভিত্তিক। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: শুধু নারী। বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর। কর্মস্থল: রাজশাহী।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এনজিও ও ক্ষুদ্রঋণে দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থী মাসিক ৪৮ হাজার টাকা বেতন পাবেন। এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬।



