অ্যাপেক্স ফুটওয়্যারে বিজনেস অ্যানালিস্ট পদে নিয়োগ, বেতন আলোচনা সাপেক্ষে
অ্যাপেক্স ফুটওয়্যারে বিজনেস অ্যানালিস্ট পদে নিয়োগ

বেসরকারি পাদুকা প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের বিজনেস অ্যানালিস্ট বিভাগে অফিসার পদে একজনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার, ২২ জুন ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২২ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুবিধা পাবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। পদের নাম: অফিসার। বিভাগ: বিজনেস অ্যানালিস্ট। পদসংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: বিবিএ। অন্যান্য যোগ্যতার মধ্যে কর্পোরেট যোগাযোগ পদ্ধতি এবং তথ্য প্রবাহ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

কর্মস্থল ও বেতন

চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল: ঢাকা (গুলশান-১)। বেতন আলোচনা সাপেক্ষে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বীমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডে-কেয়ার পরিষেবা এবং অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট পাবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ