হাতিয়ায় ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১
হাতিয়ায় ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযান চালিয়ে ২৭০০ লিটার ডিজেল জব্দ এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ ও নৌবাহিনী। শনিবার (২৫ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন।

অভিযানের বিবরণ

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার ঘাটে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তি হলেন মো. মহিউদ্দিন (৪৫), তিনি একই ইউনিয়নের আজিমনগর গ্রামের মজল করিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১টার দিকে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের যৌথ অভিযানে জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত ২৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতারের কারণ

অভিযানকালে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। ওসি আরও জানান, জব্দকৃত ডিজেল পরবর্তীতে জাহাজমারা তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

এ ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং গ্রেফতার আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জ্বালানি তেল মজুতের ঘটনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ