রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক, ২৮ এপ্রিল থেকে কার্যকর
রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক ২৮ এপ্রিল থেকে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে।

ফিলিং স্টেশনগুলোর তালিকা

যে ১১টি পাম্পে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক করা হয়েছে সেগুলো হলো:

  • করিম এন্ড সন্স, শাপলা চত্ত্বর, ঢাকা
  • ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা-জেওসিএল
  • মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা-জেওসিএল
  • মেসার্স সততা এন্ড কোম্পানী, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-পিওপিএলসি
  • মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-পিওপিএলসি
  • মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী, ৮০, শহিদ তাজউদ্দিন আহম্মেদ স্মরনি, তেজগাও, ঢাকা-পিওপিএলসি
  • মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা-পিওপিএলসি
  • সিটি ফিলিং স্টেশন, তেজগাও, ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড
  • সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড
  • স্যাম এসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড
  • সুমাত্রা ফিলিং স্টেশন, কালশী রোড, মিরপুর, পিওপিএলসি

কার্যকর হওয়ার তারিখ

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাশ’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্দেশ্য

উল্লেখ্য, দেশব্যাপী জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল চালকদের জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ ও নিয়ন্ত্রিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ