পিএসএল ফাইনালে দর্শক অনুমতি, জ্বালানি সংকটে আপস
পিএসএল ফাইনালে দর্শক অনুমতি, জ্বালানি সংকটে আপস

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচগুলো দর্শকহীন গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। এমন সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। ফাইনালসহ টুর্নামেন্টের এখনও ৮ ম্যাচ বাকি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধের পর শুধুমাত্র ফাইনাল ম্যাচে দর্শকদের মাঠে আসার অনুমতি দেওয়া হয়েছে।

ফাইনালের দিন নির্ধারণ

আগামী ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএলের ১১তম আসরের ফাইনাল। সেদিনই কেবল দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

পিসিবি চেয়ারম্যানের বক্তব্য

পিসিবি প্রধান লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটভক্তরা, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে স্টেডিয়ামে দর্শক উপস্থিতির অনুমতি দিতে অনুরোধ করেছিলাম। তিনি নিজেও বিষয়টি নিয়ে আগ্রহী ছিলেন, তবে একইসঙ্গে জ্বালানী খরচ কমানোর লক্ষ্যে পাকিস্তানজুড়ে বর্তমান মিতব্যয়ী পদক্ষেপের ওপরও জোর দিয়েছেন। এরই মাঝে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে পিএসএল এলেভেনের ফাইনালে দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছেন তিনি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পিএসএলের বর্তমান পরিস্থিতি

গত ২৬ মার্চ পর্দা উঠে এবারের পিএসএলের। ৮ দলের অংশগ্রহণে ৪৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানের ৬টি ভেন্যুতে। অঞ্চলভিত্তিক ক্রিকেটভক্তদের মাঠে বসে আরও বেশি খেলা দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্য ছিল পিসিবির। তবে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পিএসএল কেবল লাহোর ও করাচিতে কমিয়ে আনা হয়। যা নিয়ে শুরু থেকেই নিজেদের ক্ষোভ ও হতাশা জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ