তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য সোমবার (২৫ মে) নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কখন ও কোথায় গ্যাস থাকবে না
রোববার (২৪ মে) বিকেলে এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা তারাবো বিশ্বরোড হতে রুপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব গ্রাহক এবং মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের জন্য বার্তা
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



