হরমুজ প্রণালিতে চলমান অবরোধের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিমাণ বাড়াতে চাইছে ভারত। ব্যবসা বিশ্লেষণকারী বৈশ্বিক প্ল্যাটফর্ম কেপলারের প্রধান জ্বালানি বিশ্লেষক সুমিত রিতোলিয়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য জানিয়েছেন।
মার্কিন তেল আমদানি বাড়ানোর সক্ষমতা
সুমিত রিতোলিয়া বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষে ভারতকে তেল ও গ্যাস রফতানি বাড়ানোর সক্ষমতা থাকলেও তা মধ্যপ্রাচ্যের সরবরাহ পুরোপুরি প্রতিস্থাপন করার মতো যথেষ্ট নয়। তিনি আরও বলেন, ভারতের রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণও সাম্প্রতিক সময়ে বেড়েছে।
ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে জ্বালানি ও প্রতিরক্ষা খাতে চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারত সফরে রয়েছেন।
সূত্র: আল জাজিরা



