বগুড়ায় ঋণের চাপে দেড় মাসের ব্যবধানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
বগুড়ায় ঋণের চাপে দেড় মাসে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার মোকামতলায় দেড় মাসের ব্যবধানে এক দম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাতে উপজেলার দেউলী ইউনিয়নের দূর্লভপুর গ্রামের বাড়িতে গৃহবধূ রত্না রানী সরকার (৩০) বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আত্মহত্যার কারণ

এলাকাবাসীর ধারণা, ঋণ ও মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। পরিবার ও স্থানীয়রা জানান, মৃত রত্না রানী সরকার নবসৃষ্ট মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রতন সরকারের স্ত্রী ও দুলাল চন্দ্র সরকারের মেয়ে। তার স্বামী রতন সরকার ঋণের চাপ সহ্য করতে না পেরে প্রায় দেড় মাস আগে বিষাক্ত ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেন।

মানসিকভাবে ভেঙে পড়েন

স্বামীর মৃত্যুর পর রত্না রানী সরকারও মানসিকভাবে ভেঙে পড়েন। এ ছাড়া স্বামীর ঋণের চাপ তার ওপর এসে পড়ে। এতে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি নিজ ঘরে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গাংনগর বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হচ্ছিল পথিমধ্যে তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন বলেন, রত্না রানী সরকারের লাশ শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেড় মাস আগে তার স্বামীও বিষপানে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ