যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক
যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ ২ আটক

যশোর জেলায় বিজিবির ৪৯ ব্যাটালিয়ন একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণসহ দুই ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত প্রায় ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের রুমঝুমপুর এলাকায় বিজিবি ক্যাম্পের সামনে থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩১টি সোনার বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয়

আটককৃতরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার খাশিয়াল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে মো. আনিস (৩৬)।

জব্দকৃত সম্পদের বিবরণ

বিজিবি জানায়, অভিযানে উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম। এছাড়া একটি প্রাইভেটকার (যার মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা), তিনটি মোবাইল ফোন (মূল্য ৩৬ হাজার টাকা) এবং ৪ হাজার ৮১৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক স্বর্ণ পরীক্ষা করে খাঁটি বলে নিশ্চিত করা হয়। সব মিলিয়ে জব্দকৃত সম্পদের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাচারের পরিকল্পনা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের ওপর দিয়ে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন।

শনিবার দুপুরে বিজিবি দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক আসামি, উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেটকার, মোবাইল ও নগদ টাকা যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের মাধ্যমে যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ