বনানীতে জিএলজি অ্যাসেটসের ৫৩তম প্রকল্পের নির্মাণকাজ শুরু
বনানীতে জিএলজি অ্যাসেটসের ৫৩তম প্রকল্পের নির্মাণ শুরু

রাজধানীর বনানীর ই ব্লকের ১৯/এ রোডের ১২১ নম্বর প্লটে জিএলজি অ্যাসেটস লিমিটেডের ৫৩তম প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত শনিবার প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে জিএলজি অ্যাসেটসের ব্যবস্থাপনা পরিষদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, জমির মালিক, ক্রেতা ও করপোরেট অংশীদারেরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের নাম ও বৈশিষ্ট্য

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘জিএলজি রাইস রয়্যাল রিজেন্সি’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিএলজি অ্যাসেটস লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানের মূল স্লোগান ‘প্রমিজেস বিল্ট’-এর ধারাবাহিকতায় আধুনিক স্থাপত্যশৈলী ও প্রিমিয়াম সুযোগ-সুবিধার সমন্বয়ে নতুন আবাসিক প্রকল্পটি নেওয়া হয়েছে।

ডিজাইন ও অবস্থান

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিজাত জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে এই প্রকল্পের ডিজাইন করা হয়েছে। বনানীর প্রাণকেন্দ্রে প্রকল্পটিকে একটি বিলাসবহুল আবাসন হিসেবে গড়ে তোলা হবে। জিএলজি অ্যাসেটসের পোর্টফোলিওর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিশ্রুতি ও মান

প্রকল্পটিতে মানসম্মত ইঞ্জিনিয়ারিং, সময়মতো হস্তান্তর এবং পরিশীলিত নাগরিক জীবনযাপনের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে বলে জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ