পায়রা বন্দরে ১২ ক্যাটাগরিতে ২২ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি
পায়রা বন্দরে ১২ ক্যাটাগরিতে ২২ শূন্যপদে নিয়োগ

পায়রা বন্দর কর্তৃপক্ষ তাদের রাজস্ব খাতে ১২টি ক্যাটাগরির ২২টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ মে ২০২৬।

পদের বিবরণ

১. পাইলট: পদসংখ্যা ০৪, বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

২. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): পদসংখ্যা ০১, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): পদসংখ্যা ০১, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৪. সহকারী পরিচালক (সমন্বয়): পদসংখ্যা ০১, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৫. সহকারী ড্রেজিং মাস্টার: পদসংখ্যা ০১, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৬. ইনল্যান্ড মাস্টার (প্রথম শ্রেণী): পদসংখ্যা ০১, বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা।

৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ০৩, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৮. ডাটা এন্ট্রি অপারেটর: পদসংখ্যা ০১, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৯. কার্পেন্টার: পদসংখ্যা ০১, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১০. লস্কর: পদসংখ্যা ০৩, বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা।

১১. নিরাপত্তারক্ষী: পদসংখ্যা ০৪, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।

১২. নিরাপত্তারক্ষী: পদসংখ্যা ০১, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর। তবে ১ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি

  • ১-৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা।
  • ৬ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা।
  • ৭-৯ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।
  • ১০-১২ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২৬, সকাল ১০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ মে ২০২৬, বিকেল ৫টা। বিস্তারিত দেখুন নির্ধারিত ঠিকানায়।