সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক এনজিও
সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক

দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৩ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

নিয়োগ সংক্রান্ত তথ্য এক নজরে

  • প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
  • চাকরির ধরন: বেসরকারি
  • পদ: সিনিয়র ম্যানেজার
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • প্রকাশের তারিখ: ২৩ এপ্রিল ২০২৬
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদনের সময়সীমা: ২৩ এপ্রিল থেকে ২ মে ২০২৬

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের ফিন্যান্স, অর্থনীতি, হিসাববিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এনজিও বা স্বাস্থ্যসেবা খাতে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

চাকরির শর্তাবলি

  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মস্থল: ঢাকা (অফিসভিত্তিক)
  • প্রার্থী: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
  • বয়সসীমা: উল্লেখ নেই
  • বেতন: আলোচনা সাপেক্ষে

সুবিধাসমূহ

নির্বাচিত প্রার্থীরা উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার ও ডে কেয়ার সুবিধাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন: https://www.brac.net। আবেদনের শেষ সময়: ০২ মে ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ