নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শনিবার (২৩ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
যে কারণে মধ্যবিত্ত এখন সবচেয়ে বেশি বিপদে
দেশের অর্থনীতিতে সবচেয়ে নীরব সংকটের নাম এখন মধ্যবিত্ত। উচ্চবিত্তের হাতে সম্পদ ও আয়ের সুযোগ বাড়লেও নিম্নআয়ের মানুষের জন্য সরকারি সহায়তা, ভর্তুকি কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিছুটা হলেও রয়েছে। কিন্তু মাঝখানে থাকা বিশাল জনগোষ্ঠী— চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, বেসরকারি কর্মচারী, ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা অবসরপ্রাপ্ত মানুষ— ক্রমেই চাপে পড়ে যাচ্ছেন।
মমতার নকশা করা সেই বিতর্কিত ভাস্কর্য গুঁড়িয়ে দিলো বিজেপি সরকার
কয়েক বছর ধরে সল্টলেক স্টেডিয়ামের পরিচয় হয়ে উঠেছিল একটি বিতর্কিত ভাস্কর্য যার মূল অবয়বে ছিল কোমর থেকে কাটা দুটি পা এবং তার ওপর একটি ফুটবল। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নকশায় তৈরি এই ভাস্কর্যটি নিয়ে জনমনে ছিল চরম মতভেদ; অনেকেই এটিকে ‘চোখের বালি’ বা ‘কদর্য’ বলে আখ্যা দিতেন। অবশেষে শনিবার (২৩ মে) ভাস্কর্যটি গুঁড়িয়ে দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। এর মাত্র কয়েক দিন আগেই এটি সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
বিত্তবান খেলোয়াড়দের তালিকায় শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের প্রকাশিত বিশ্বের সর্বোচ্চ আয় করা ৫০ ক্রীড়াবিদের তালিকায় টানা চতুর্থবারের মতো এক নম্বরে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
টার্গেট পশুর হাট: অনলাইনে অর্ডার করলেই মিলছে জালনোট
আর কয়দিন পরই ঈদুল আজহা। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। কোটি কোটি টাকার নগদ লেনদেনকে ঘিরে এবারও সক্রিয় হয়ে উঠেছে জালটাকার কারবারি চক্র।
আন্তর্জাতিক উৎসব মাতানো ‘পায়ের তলায় মাটি নাই’ এবার আইস্ক্রিনে
বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। পরিচালক মোহাম্মদ রব্বী মৃধা নির্মিত চলচ্চিত্রটি আগামী ৩০ মে ঈদুল আজহা উপলক্ষে আইস্ক্রিন-এ বিশ্বব্যাপী মুক্তি পাবে।



