অনলাইনের এই যুগে ক্যাশ লেনদেন এখন প্রায় অতীত। ১০ টাকার চা থেকে শুরু করে সোনার গহনা, যেকোনো কেনাকাটাতেই ভরসা অনলাইন পেমেন্ট। তবে এই সুবিধার পাশাপাশি একটি সাধারণ সমস্যা হলো—ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া। তাড়াহুড়ো বা অসতর্কতার কারণে অনেক সময়ই ভুল নম্বরে পেমেন্ট চলে যায়, যা ইউজারদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
ভুল অ্যাকাউন্টে টাকা গেলে করণীয়
আপনার টাকা ভুল অ্যাকাউন্টে চলে গেলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের হেল্পলাইনে কল করে 'রিকল রিকোয়েস্ট' বা লিখিত অভিযোগ জমা দিন। অভিযোগে ট্রানজেকশন আইডি এবং সময় উল্লেখ করে প্রমাণ সংযুক্ত করুন। প্রয়োজনে প্রাপকের সঙ্গে সমঝোতা বা আইনি পদক্ষেপ (জিডি) নেওয়া যেতে পারে। তবে জানেন কি, সহজেই এই টাকা পুনরুদ্ধার করা সম্ভব?
টাকা ফেরত পাওয়ার পদ্ধতি
যদি ভুল নম্বর বা ইউপিআই অ্যাড্রেসে পেমেন্ট করে থাকেন, তবে প্রথমেই পেমেন্টের স্ক্রিনশট নিন। এরপর যে অ্যাপ থেকে ভুলবশত পেমেন্ট হয়েছে, তাদের কাস্টমার কেয়ারে ফোন করে সমস্যা জানান এবং স্ক্রিনশট শেয়ার করুন। কাস্টমার কেয়ার যাবতীয় নথি যাচাই করে রিভার্সালের জন্য রিকোয়েস্ট করবে। আপনার তরফে কোনো গলদ না থাকলে টাকা রিফান্ড হয়ে আপনার অ্যাকাউন্টে ফিরে আসবে।
এনপিসিআই-এর ভূমিকা
অভিযোগ জানানোর পর ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তদন্ত করবে। তদন্তে ভুল প্রমাণিত হলে ব্যাংককে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে। তাই ভুল পেমেন্টের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।



