বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে সরানো হচ্ছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া

সূত্রটি আরও জানিয়েছে, প্রক্রিয়া শেষে আজকে নতুন গভর্নর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

ড. আহসান এইচ মনসুরের পেশাগত জীবন

ড. আহসান এইচ মনসুর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং পিপিপি প্রকল্প নীতিমালা তৈরিতে সরকারের পরামর্শক হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে লেখাপড়া করা আহসান মনসুর শিক্ষক হিসেবে সেখানেই পেশাজীবন শুরু করেছিলেন। পরে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষার জন্য কানাডা চলে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পিএইচডি চলাকালীন ১৯৮১ সালে তিনি অর্থনীতিবিদ প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দেন। আইএমএফে দীর্ঘ কর্মজীবনে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও মধ্য আমেরিকার দেশগুলোতে তিনি কাজ করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইএমএফের ফিসকাল অ্যাফেয়ার্স এবং পলিসি রিভিউ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজ করেছেন। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেন আহসান মনসুর। ১৯৮৯ সালে তিনি সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা হন এবং ১৯৯১ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রবর্তনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল।