বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘অ্যানালিস্ট (এও টু এসও)’ পদে জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটির সিকিউরিটি অপারেশনস সেন্টারে (এসওসি) এই পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি। প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে এবং ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
পদটির নাম ‘অ্যানালিস্ট (এও টু এসও)’। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএসসি অথবা সমমান ডিগ্রি প্রয়োজন। সিএসই, ইসিই, আইসিটি অথবা সমমান বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা হিসেবে ন্যূনতম দুই বছর প্রাসঙ্গিক ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা নির্ধারিত নয়।
চাকরির ধরন ও বেতন
চাকরির ধরন ফুল টাইম। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল হবে ঢাকা জেলায়।
আবেদনের নিয়ম ও শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৫ জুলাই ২০২৬। এই তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।



