মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এসএমই রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এসএমই ম্যানেজার নিয়োগ

বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের স্মল সেগমেন্ট বিভাগে এসএমই রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: এসএমই রিলেশনশিপ ম্যানেজার
বিভাগ: স্মল সেগমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আবশ্যক। তবে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল থাকলে আবেদন করা যাবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিজ্ঞতা

প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি।

কর্মস্থল

ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, মৌলভীবাজার, নওগাঁ, নারায়ণগঞ্জ ও নরসিংদী—এই ৯টি জেলায় কর্মস্থল নির্ধারিত হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং অনলাইনে আবেদন করতে পারেন নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ