উপায় ও ইউসিবির করপোরেট পেআউট সল্যুশন চুক্তি
উপায় ও ইউসিবির করপোরেট পেআউট সল্যুশন চুক্তি স্বাক্ষর

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সমন্বিত করপোরেট পেআউট সল্যুশন চালুর লক্ষ্যে একটি চুক্তি সই করেছে। সম্প্রতি উপায়ের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠান

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর এবং উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি দাশ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অংশীদারত্বের সুবিধা

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্বের আওতায় উপায়, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডকে একটি নিরাপদ, সহজ ও কার্যকর ডিজিটাল পেআউট প্ল্যাটফর্ম দেবে। এর মাধ্যমে বেতন প্রদান, ভেন্ডর পেমেন্ট, পরিচালন ব্যয় এবং প্রতিষ্ঠানের অন্যান্য আর্থিক লেনদেন আরও দ্রুত ও সহজভাবে সম্পন্ন করা যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন এই সল্যুশনটি করপোরেট ফান্ড বিতরণ প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করবে, প্রশাসনিক জটিলতা কমাবে এবং গ্রাহক ও সুবিধাভোগীদের জন্য আরও দ্রুত, স্বচ্ছ ও সুবিধাজনক পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করবে। একইসঙ্গে এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের কার্যক্রমের দক্ষতা আরও বাড়াতে এবং পেমেন্ট ব্যবস্থাকে আধুনিক করতে সক্ষম হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ