মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ন্যানো লোন চালু
মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) তাদের সকল বিদ্যমান গ্রাহকের জন্য 'এমডিবি ডিজিটাল ন্যানো লোন' চালু করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এই ডিজিটাল ঋণ সেবা আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।


