ব্যাংকের বাইরে নগদ টাকা ৩ লাখ ১০ হাজার কোটি টাকায়
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ ৩ লাখ ১০ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা দুই মাসে ৪০ হাজার ৯৮২ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। নির্বাচন ও গ্রামীণ অর্থনীতির চাঙাভাবকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।


