টাঙ্গাইলে ভেটেরিনারি প্রতারণায় ১৭ হাজার মুরগির মৃত্যু
টাঙ্গাইলের বাসাইলে ভেটেরিনারি চিকিৎসক ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতারণার শিকার হয়ে ভুল ওষুধ প্রয়োগে প্রায় ১৭ হাজার মুরগির মৃত্যুর অভিযোগ উঠেছে। খামারি আলমগীর হোসেন প্রায় ৪০ লাখ টাকা লোকসানের কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


