নারায়ণগঞ্জে কারখানায় হামলা, জামায়াতের নিন্দা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী কারখানায় চাঁদা না দেওয়ায় সশস্ত্র হামলা, ভাঙচুর ও পণ্য লুটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


