সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় দেশের জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদারে প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ও চট্টগ্রামে বিপিসি এবং অন্যান্য এলাকায় জেলা ও উপজেলা প্রশাসন দায়িত্ব পালন করবে।


