ফুটবল বিশ্বকাপের চলতি আসরে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি ইতিহাসে দীর্ঘতম ম্যাচ হিসেবে রেকর্ড তৈরি করেছে। ফিলাডেলফিয়ায় বজ্রপাতের কারণে ২ ঘণ্টা ১১ মিনিট খেলা বন্ধ থাকে, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এত দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার ঘটনা।
কীভাবে শুরু হলো এই দীর্ঘ বিরতি?
স্থানীয় সময় বিকেল ৫টা ৪৯ মিনিটে খেলায় বিরতি হয়। তবে নির্ধারিত ১৫ মিনিটের হাফটাইম ২ ঘণ্টা দীর্ঘায়িত হয়। বজ্রপাতের পাশাপাশি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রাত ৮টার পর খেলা শুরু হয় এবং ম্যাচ শেষ হতে প্রায় চার ঘণ্টা লেগে যায়।
নিরাপত্তার কারণে খেলা বন্ধ
খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা সুরক্ষার জন্য আয়োজকরা খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফ্রান্স যখন ১-০ গোলে এগিয়ে ছিল, তখন বিরতির সময় দর্শকদের গ্যালারি ছেড়ে কভার জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সংগঠকরা জানান, ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ধেয়ে আসছে। ২ ঘণ্টা ১১ মিনিট পর আবার ম্যাচ শুরুর ক্লিয়ারেন্স দেওয়া হয়।
ফ্রান্সের জয়
বিরতির পর খেলা শুরু হলে ফ্রান্স ৩-০ গোলে জয় পায়। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে এবং একটি গোল করেন উসমানে ডেম্বেলে।



