ফিফা সভাপতি ইনফান্তিনোর তীব্র সমালোচনা ফিলিপ লামের
ফিফা সভাপতি ইনফান্তিনোর তীব্র সমালোচনা লামের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ফিলিপ লাম। ২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি ফুটবলার মনে করেন, ফিফার সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং ভক্তদের মধ্যে অসন্তোষ তৈরি করছে। একই সঙ্গে তিনি ক্লাব বিশ্বকাপের সম্প্রসারণ, টিকিটের মূল্য এবং বিশ্বকাপের ঘন ঘন আয়োজনের প্রস্তাব নিয়েও প্রশ্ন তুলেছেন।

ফুটবলের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ

২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দেওয়া লাম জার্মান সংবাদপত্র ডি জাইট-এ প্রকাশিত এক কলামে লিখেছেন, ‘বিশ্বকাপকে বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে ফুটবল তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এতে সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। তাদের জন্য ফিফা এবং বিশ্বকাপকে আলাদা করে দেখা ক্রমেই কঠিন হয়ে উঠছে।’

ক্লাব বিশ্বকাপ সম্প্রসারণের সমালোচনা

এরপর লাম সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপেরও সমালোচনা করেন। গত গ্রীষ্মে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্ট খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও ফিটনেসের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টিকিটের মূল্য ও বিশ্বকাপের ফ্রিকোয়েন্সি নিয়ে প্রশ্ন

এছাড়া, চলতি গ্রীষ্মের বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়েও যে সমালোচনা হচ্ছে, তাতেও তিনি যোগ দেন। তার ভাষায়, ‘ফিফার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা প্রকৃত চাহিদা সম্পর্কে সৎ তথ্য দিচ্ছে না এবং আয় সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য পরিস্থিতিকে ব্যবহার করছে। এছাড়া বিশ্বকাপ প্রতি দুই বছর পরপর আয়োজনের যে প্রস্তাব বারবার সামনে আনা হচ্ছে, তা আমাকে বিরক্ত করে। একটি টুর্নামেন্টের দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করতে হলে যথাযথ প্রস্তুতি এবং পরবর্তী কার্যক্রমের প্রয়োজন হয়।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফিফার কিছু সিদ্ধান্তের প্রশংসা

তবে ফিফার সবকিছুই যে ভুল, তা মনে করেন না লাম, ‘ফিফা অনেক কিছুই সঠিকভাবে করছে।’ বিশেষ করে ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপের প্রশংসা করে তিনি বলেন, এর মাধ্যমে স্কটল্যান্ড, কঙ্গো এবং কেপ ভার্দের মতো দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।