নরওয়ে-আইভরি কোস্ট: বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই, ব্রাজিল অপেক্ষায়
নরওয়ে-আইভরি কোস্ট: শেষ ষোলোর লড়াই, ব্রাজিল অপেক্ষায়

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ ওঠার লড়াইয়ে আজ মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও আইভরি কোস্ট। এই ম্যাচের বিজয়ী দল পরের রাউন্ডে খেলবে ব্রাজিলের বিপক্ষে। ইতোমধ্যেই জাপানকে ২-১ গোলে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা।

নরওয়ের কোচের বক্তব্য

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নরওয়ের কোচ স্টেল সোলবাকেনকে সম্ভাব্য ব্রাজিল-নরওয়ে লড়াই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এখনই পরবর্তী প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। ওটা নিয়ে ভাবার সময় এখনও আসেনি। আমাদের সম্পূর্ণ মনোযোগ কালকের ম্যাচটি জিতে মাঠ ছাড়ার ওপর।’

ঐতিহাসিক স্মৃতি

তবে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক সাফল্যের স্মৃতি এড়িয়ে যাননি সোলবাকেন। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল নরওয়ে। সেই ম্যাচে ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছিলেন তোরে আন্দ্রে ফ্লো। সেই প্রসঙ্গে নরওয়ে কোচ বলেন, ‘স্মৃতির পাতা ওল্টালে, ফুটবলারদের জন্য এবং কোচের জন্য ওই ম্যাচটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ছিল। স্বাভাবিকভাবেই আমারও সেই ম্যাচের কথা মনে আছে, কিন্তু আমরা এখানে এসেছি ওই ইতিহাসটাকে কিছুটা পেছনে ফেলে নতুন কিছু করে দেখানোর জন্যই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমান দলের অবস্থা

বর্তমান নরওয়ে দলে থাকা ২৬ ফুটবলারের মধ্যে মাত্র ৯ জনের জন্ম হয়েছিল ১৯৯৮ সালের সেই ম্যাচের সময়। অনেকের কাছেই তাই ব্রাজিলের বিপক্ষে সেই জয় কেবল ইতিহাসের অংশ। দলের ডিফেন্ডার ক্রিস্টোফার আয়ার বলেন, ‘আমরা ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে এসেছি, যা আমার মনে হয় বাস্তব জীবন এবং ফুটবল—উভয় জায়গাতেই দারুণ কাজে দেয়। তাই আমরা একটি সুসংগঠিত দল, যারা আগামীকালের ম্যাচে প্রতিটি ইঞ্চির জন্য লড়াই করবে এবং আশা করি জয় তুলে নেওয়ার জন্য সেটাই যথেষ্ট হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিলের অপেক্ষা

এদিকে ব্রাজিল এখন অপেক্ষা করছে নরওয়ে ও আইভরি কোস্ট ম্যাচের বিজয়ীর জন্য। কার্লো আনচেলত্তির দল আগামী রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে।