মেসি-এমবাপ্পের গোলের লড়াই জমে উঠেছে বিশ্বকাপে
মেসি-এমবাপ্পের গোলের লড়াই জমে উঠেছে বিশ্বকাপে

বিশ্বকাপে দলগত লড়াইয়ের মধ্যেই চলছে এক ব্যক্তিগত লড়াই। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যকার সেই লড়াই আবার দুটিএএফপি১৯ জুলাই। নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। পুরস্কার মঞ্চে রাখা মহাবিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত সোনালি ট্রফিটা। গত ১১ জুন এই দৃশ্যকে বাতিঘর বানিয়ে যাত্রা শুরু করেছিল ৪৮টি দল।

গ্রুপ পর্ব শেষে বাড়ি ফেরা দল

সেই ৪৮ দলের ১৬টি রণে ভঙ্গ দিয়ে বাড়ি ফিরে গেছে গ্রুপ পর্ব শেষেই। শেষ ৩২ বা দ্বিতীয় রাউন্ডও মাঝপথ পেরিয়ে গেছে। গতকাল রাত পর্যন্ত আরও নয়টি দল যোগ হয়েছে বাড়ি ফেরাদের দলে।

গোল্ডেন বুটের লড়াই

বিশ্বকাপ ট্রফিটা হাতে তোলার সেই লড়াইয়ের মধ্যেও আছে আরও কিছু লড়াই। যার বেশির ভাগই ব্যক্তিগত। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের লড়াইটাই যেমন। ইতিহাসের সবচেয়ে বড় এবার সেই লড়াইও জমজমাট। যে লড়াইয়ে গায়ে গা লাগিয়ে এগোচ্ছেন দুই ‘এম’—মেসি ও এমবাপ্পে। আজ মেসি এগিয়ে যান তো পরের দিন এমবাপ্পে ছাড়িয়ে যান মেসিকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা

গোল নিয়ে তাঁদের ‘গোলমাল’ আরও বাড়িয়েছে অন্য একটি লড়াই-ও। যে লড়াই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার। জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ডটি কেড়ে নিয়ে আপাতত ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক মেসি। গ্রুপ পর্বেই ৬টি গোল করে ক্লোসার ১৬ গোলের রেকর্ডটাকে ছাড়িয়ে সংখ্যাটাকে নিয়ে গেছেন ১৯-এ।

তবু অবশ্য ‘স্বস্তি’ নেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। রেকর্ডটা যে হুমকির মুখে। এমনকি এই বিশ্বকাপ শেষ হতে হতে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা যদি মেসির বদলে কিলিয়ান এমবাপ্পে হয়ে যায়, তা হলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমবাপ্পের হুমকি

পরশু ফ্রান্স-সুইডেন শেষ ৩২-এর ম্যাচেই তো মনে হচ্ছিল, মেসিকে না আজই ছাড়িয়ে যান এমবাপ্পে। যেভাবে সুইডিশ রক্ষণকে ছিঁড়েখুঁড়ে ফেলছিলেন, ২ গোলের পাশেও ‘মাত্র’ শব্দটা লিখতে হচ্ছে। একটা শট পোস্টে লেগে না ফিরে এলে তো হ্যাটট্রিকই হয়ে যায়। ওই দুই গোলে ক্লোসাকে তিনে ঠেলে ১৮ গোল নিয়ে মেসির নিশ্বাস দূরত্বে চলে এসেছেন অথচ এটি তাঁর মাত্র তৃতীয় বিশ্বকাপ।

গোল্ডেন বুটে এমবাপ্পে এগিয়ে

আরেকটি লড়াইয়ে অবশ্য মেসিকে আপাতত ছাড়িয়েই গেছেন এমবাপ্পে। লড়াইটা গোল্ডেন বুটের। এবারের বিশ্বকাপে ৬টি করে গোল দুজনেরই—তবে এমবাপ্পে আপাতত এগিয়ে সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়ে। যে কাজ এবার মেসি এখনো করতে পারেননি।

মেসি শেষ পর্যন্ত গোল্ডেন বুট পেয়ে গেলে ক্যারিয়ারের ‘সর্বশেষ’ অপূর্ণতাও দূর করে ফেলবেন। দুবার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জেতা মেসির ট্রফি কেসে যে বিশ্বকাপের গোল্ডেন বুটটাই শুধু নেই।

এমবাপ্পের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা

আর মেসিকে পেছনে ফেলে এমবাপ্পে এবারও যদি গোল্ডেন বুট পেয়ে যান, তাহলে ইতিহাসই হয়ে যাবে। মেসি ছাড়া আর কারও দুবার গোল্ডেন বল জেতার রেকর্ড নেই। এমবাপ্পে এবার সর্বোচ্চ গোলদাতা হলে দুবার গোল্ডেন বুট জেতার অনন্য রেকর্ড হয়ে যাবে তাঁর।

এমবাপ্পের বক্তব্য

এমবাপ্পে অবশ্য দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের চেয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফিটা হাতে তুলতেই বেশি আগ্রহী। পরশু সুইডেনকে উড়িয়ে দেওয়ার পর নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে ফ্রান্স অধিনায়ক গোলের লড়াইয়ে মেসিকে ফেবারিট পর্যন্ত বলে ফেলেছেন।

বিশ্বকাপে ১৮ ম্যাচে ১৮ গোল করার অবিশ্বাস্য কীর্তির পরও এমবাপ্পে দাবি করছেন, গোল নিয়ে নাকি একদমই ভাবছেন না। তাহলে ভাবছেন কী নিয়ে? এমবাপ্পের উত্তর, ‘আগেই বলেছি, আমাদের লক্ষ্য যত দূর সম্ভব সামনে যাওয়া ও ১৯ জুলাই আবার এখানে (মেটলাইফ স্টেডিয়াম) ফেরা। আমরা চাইব জিততে। অবশ্য আপনি যত বেশি গোল করবেন, ততই সিঁড়ির ওপরের দিকে উঠবেন। তবে আমি নিশ্চিত লিও (মেসি) আরও বেশি গোল করবেন। তাই ওসব নিয়ে আমি বেশি ভাবছি না।’

এমবাপ্পে ভাবছেন না। তবে পুরো ফুটবল–বিশ্বই ভাবছে মেসি-এমবাপ্পের গোলের এই দুই লড়াই নিয়ে। না ভেবে উপায় কী! এমন কিছু যে এর আগে দেখেনি বিশ্বকাপ ফুটবল।