মেসির সামনে তিন রেকর্ড গড়ার সুযোগ অস্ট্রিয়া ম্যাচে
মেসির সামনে তিন রেকর্ড গড়ার সুযোগ

ডালাসে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচেই ফুটবল ইতিহাসের তিনটি বড় রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে লিওনেল মেসির সামনে।

সর্বোচ্চ গোলের রেকর্ড

আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল করার পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৬। এর মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে আর মাত্র একটি গোল পেলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হয়ে যাবেন মেসি।

জয়ের রেকর্ডেও ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ

ক্লোসার আরেকটি রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে তার ১৬তম জয়, যা ক্লোসার জয়ের রেকর্ডের সমান। অস্ট্রিয়াকে হারাতে পারলে ১৭ জয় নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার হবেন মেসি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিভেলিনোর 'বক্সের বাইরের' ম্যাজিক ভাঙার অপেক্ষা

বিশ্বকাপের ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করার ক্ষেত্রে দশকের পর দশক ধরে রাজত্ব করছেন ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনো। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপ মিলিয়ে বক্সের বাইরে থেকে ৫ গোল করেছিলেন রিভেলিনো। আলজেরিয়ার বিপক্ষে বাঁ পায়ের চোখধাঁধানো এক দূরপাল্লার শটে গোল করে মেসি সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন। অস্ট্রিয়া ম্যাচে বক্সের বাইরে থেকে আরেকটি গোল করলেই রিভেলিনোকে টপকে দূরপাল্লার গোলের একক রাজত্ব থাকবে মেসির হাতে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ