এমবাপ্পেকে থামাতে তিন গোলকিপার চেয়েছিলেন ইরাক কোচ
এমবাপ্পেকে থামাতে তিন গোলকিপার চেয়েছিলেন ইরাক কোচ

এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট ফ্রান্স। আর ফরাসিদের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। প্রথম ম্যাচেই জোড়া গোল করে তিনি বুঝিয়ে দিয়েছেন, বড় মঞ্চে তিনি কতটা ভয়ংকর। গত বিশ্বকাপ ফাইনালের হ্যাটট্রিকম্যান এবারও দুর্দান্ত ছন্দে আছেন।

ইরাকের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ

বিশ্বকাপের নিজদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় শুরু হবে ম্যাচটি। আর এই ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে যথারীতি এমবাপ্পে।

এমবাপ্পেকে থামানোর উপায়

ফ্রান্সের আক্রমণভাগকে কীভাবে সামলানো যায়, বিশেষ করে এমবাপ্পেকে কীভাবে থামানো যায়— এম্ন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে রসিকতাই করলেন ইরাক কোচ গ্রাহাম আর্নল্ড। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি তো জিজ্ঞেস করেছিলাম, আমরা গোলপোস্টে একসঙ্গে তিনজন গোলকিপার খেলাতে পারি কি না! কিন্তু ওরা না করে দিল।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরাক কোচের আত্মবিশ্বাস

প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজের দলকে আত্মবিশ্বাসী রাখার চেষ্টা করছেন ইরাক কোচ। আর্নল্ড বলেন, ‘ফ্রান্স কীভাবে খেলবে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমরা নিজেদের খেলাটা নিয়ন্ত্রণ করতে পারি। আমি নিশ্চিত করছি, আমার খেলোয়াড়রা মাঠে নেমে বিশ্বকে নিজেদের সামর্থ্য দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ