বিশ্বকাপে ইরান-নিউজিল্যান্ড ম্যাচও ড্র, ২-২ গোলে পয়েন্ট ভাগ
বিশ্বকাপে ইরান-নিউজিল্যান্ড ২-২ ড্র, পয়েন্ট ভাগ

প্রথম তিন ম্যাচে জয় আসেনি, ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি হয়েছে। স্পেন-কেপ ভার্দে, বেলজিয়াম-মিসর ও সৌদি আরব-উরুগুয়ে ম্যাচের পর এবার ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচও ড্র হয়েছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে শেষ হয়।

প্রথমার্ধের লড়াই

ম্যাচের শুরু থেকেই নিউজিল্যান্ডকে চাপে রাখে ইরান। প্রথম মিনিটেই প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়ে তারা, কিন্তু নিউজিল্যান্ড রক্ষণ তা সামলে নেয়। অনেকটা ধারার বিপরীতে মাত্র ৫ মিনিটে গোল করে নিউজিল্যান্ড। এলিজাহ জাস্ট সুযোগ পেয়েই বল জড়ান ইরানের জালে। ১৬তম মিনিটে সমতা ফেরানোর কাছাকাছি যান মেহদি তারেমি। তার শট গোলরক্ষককে ফাঁকি দেয়, কিন্তু বারপোস্ট তা আটকে দেয়।

৩২ মিনিটে সমতা ফেরায় ইরান। মোগানলুর শট ডিফ্লেক্ট হয়ে যায় রামিন রেজাইয়ানের কাছে। তিনি গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান। প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি কিক থেকে আলি নেমাতি মাথা ছুঁইয়ে বল জালে জড়ান, কিন্তু অফসাইডে গোল বাতিল হয়। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয়ার্ধের রোমাঞ্চ

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে আবার গোল পায় নিউজিল্যান্ড। ক্রিস উডের সঙ্গে বল আদানপ্রদান করে বক্সে ঢুকে পড়েন জাস্ট। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ান জালে। এটি ছিল তার ম্যাচের দ্বিতীয় গোল। ৫৭ মিনিটে পাল্টা আক্রমণে যায় ইরান। গোলমুখের জটলায় দুটি শট নেওয়ার সুযোগ পায় তারা, কিন্তু গোলরক্ষক ম্যাক্স ক্রোকোম্ব দুর্দান্তভাবে দ্বিতীয় শটটি রুখে দেন।

৬৩ মিনিটে আবার সমতায় ফেরে ইরান। রামিন রেজাইয়ানের দারুণ ক্রসে মাথা ছোঁয়ান মোহামেদ মুহিবি। বল বারপোস্টে লেগে জড়ায় জালে। এই গোলের পর দুই দলই চেষ্টা করেছে সমতা ভাঙার, তবে শেষমেশ কারো ভাগ্যেই শিঁকে ছেঁড়েনি। ২-২ ড্রয়ে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী খেলাসমূহ

  • গ্রুপ আই: ফ্রান্স – সেনেগাল, রাত ১টা, মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র
  • বুধবার ১৭ জুন ২০২৬ [গ্রুপ আই]: ইরাক – নরওয়ে, ভোর ৪টা, জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র
  • বুধবার ১৭ জুন ২০২৬ [গ্রুপ জে]: আর্জেন্টিনা – আলজেরিয়া, সকাল ৭টা, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র