২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবার মাঠে নামছে বিশ্বকাপে। প্রথম ম্যাচে আজ রাতে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। এই ম্যাচটি ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের খেলা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনেছে চ্যানেলগুলো।
মোবাইলে দেখার উপায়
এ ছাড়া মোবাইল বা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ভক্তরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।
আজকের খেলার সূচি
- গ্রুপ এইচ: স্পেন – কেপ ভার্দে, রাত ১০টা, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র
আগামী ম্যাচসমূহ
- মঙ্গলবার ১৬ জুন ২০২৬ [গ্রুপ জি]: বেলজিয়াম – মিশর, রাত ১টা, লুমেন ফিল্ড, সিয়াটল, যুক্তরাষ্ট্র
- মঙ্গলবার ১৬ জুন ২০২৬ [গ্রুপ এইচ]: সৌদি আরব – উরুগুয়ে, ভোর ৪টা, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র


