গোল্ডেন বুট লড়াই: মেসি-এমবাপ্পে সমান গোলে এগিয়ে, টাইব্রেকার কী?
গোল্ডেন বুট লড়াই: মেসি-এমবাপ্পে সমান গোলে এগিয়ে

বিশ্বকাপ যত আগাচ্ছে, গোল্ডেন বুটের লড়াই তত জমে উঠছে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে আবারও এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুই জনই ৬ গোল করে করেছেন। তাদের পেছনে আছেন আর্লিং হালান্ড, ওসমান ডেম্বেলে ও ভিনিসিয়া জুনিয়র।

গোল্ডেন বুট নির্ধারণের নিয়ম

যদি টুর্নামেন্ট শেষে দুই বা ততোধিক খেলোয়াড়ের গোল সংখ্যা সমান হয়, তবে পুরস্কারটি নির্ধারণের জন্য ফিফা নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করে। প্রথম শর্ত হলো সর্বোচ্চ গোল: টুর্নামেন্টজুড়ে যে খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করবেন, তিনিই গোল্ডেন বুট জিতবেন। কিলিয়ান এমবাপ্পে ২০২২ কাতার বিশ্বকাপে ৮টি গোল করে এই পুরস্কারটি জিতেছিলেন। মেসি সেবার করেছিলেন ৭ গোল।

প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হয় অ্যাসিস্ট সংখ্যা। যদি দুই জন খেলোয়াড়ের গোল সংখ্যা সমান হয়, তবে টুর্নামেন্টে যার অ্যাসিস্ট বেশি থাকবে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। দ্বিতীয় টাইব্রেকার হিসেবে খেলার সময়কাল গণ্য হয়। গোল এবং অ্যাসিস্ট উভয়ই সমান হলে, যে খেলোয়াড় মাঠে সবচেয়ে কম মিনিট খেলে এই গোল ও অ্যাসিস্টগুলো অর্জন করেছেন, তিনিই গোল্ডেন বুটটি নিজের করে নেবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমানে গোল্ডেন বুটের লড়াইয়ে কারা আছেন

  • কিলিয়ান এমবাপ্পে – ৬ গোল, ২ অ্যাসিস্ট
  • লিওনেল মেসি – ৬ গোল, ০ অ্যাসিস্ট
  • আর্লিং হালান্ড – ৫ গোল, ০ অ্যাসিস্ট
  • ওসমান ডেম্বেলে – ৪ গোল, ২ অ্যাসিস্ট
  • ভিনিসিয়াস জুনিয়র – ৪ গোল, ১ অ্যাসিস্ট

এমবাপ্পে বর্তমানে গোল ও অ্যাসিস্ট উভয় দিকেই এগিয়ে আছেন, মেসি শুধু গোলে সমান। তবে টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ