জাপানের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় তুলে নেওয়ার পর নকআউট পর্বে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে তাদের পরবর্তী প্রতিপক্ষ নির্ধারিত হয়নি, যা নির্ভর করছিল রাউন্ড অব ৩২-এর অন্য ম্যাচের ওপর। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পা রাখে নরওয়ে। আর এতেই ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয় আর্লিং হালান্ডের দল।
ব্রাজিলের বার্তা
প্রতিপক্ষ নিশ্চিতের পর ব্রাজিল তাদের সামাজিক মাধ্যমে একটি বার্তা পোস্ট করে। বার্তায় বলা হয়, 'প্রতিপক্ষ নির্ধারিত! আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে রাউন্ড অব ১৬-তে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপের শেষ ষোলোতে জাতীয় দলের পরবর্তী প্রতিপক্ষ এখন নরওয়ে। রোববার দেখা হবে। বুধবারের (কোয়ার্টার ফাইনাল) জায়গাটি নিশ্চিত করতে সবাই একসঙ্গে থাকুন!'
ম্যাচের সময় ও স্থান
আগামী রোববার (২ জুলাই) নিউইয়র্কের নিউজার্সিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে এই লড়াই।
কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য পথ
শেষ ষোলোর বাধা টপকাতে পারলে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে ১১ জুলাই বুধবার। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড কিংবা ডিআর কঙ্গো।



