বল দখল ও একের পর আক্রমণ করে বেলজিয়াম, কিন্তু দুর্দান্ত প্রতিরোধে ডি ব্রুইনা-লুকাকুদের গোল বঞ্চিত করেছে ইরান। বেলজিয়ামের জালে বল জড়িয়েছিলেন মেহদি তারেমি, তবে ভিএআরে তা বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে দু'দল।
ম্যাচের শুরুতে বেলজিয়ামের আধিপত্য
সোমবার (২২ জুন) লস অ্যাঞ্জেলসে বিশ্বকাপের ‘জি’ গ্রুপে ম্যাচের শুরু থেকেই আক্রমণের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও ম্যাক্সিম ডি কুইপারের সমন্বয়ে একের পর এক আক্রমণে ইরানের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটের মাথায় ইরানের ডিফেন্ডারকে ফাউল করে হলুদ কার্ড দেখে বসেন বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু।
ইরানের কাউন্টার অ্যাটাক ও তারেমির বাতিল গোল
বেলজিয়ামের আক্রমণ সামলে নিয়ে কাউন্টার অ্যাটাকে মনোযোগ দেয় ইরান। ম্যাচের ২৫তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ফি কিক থেকে এহসান হাজসাফির বাড়ানো পাস ধরে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। ভিএআর-এর মাধ্যমে অফসাইডের সিদ্ধান্ত জানান রেফারি। ম্যাচের ৩২ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইরানের সাঈদ এজাতোলাহি। শেষ পর্যন্ত কোনো দলই গোল আদায় না করেই বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধেও গোলশূন্য
দ্বিতীয়ার্ধেও বেলজিয়াম আক্রমণ চালিয়ে যায়, কিন্তু ইরানের রক্ষণ ভাঙতে পারেনি। অন্যদিকে ইরানও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলেও গোল পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল। এই ড্র-এর ফলে গ্রুপ জি-এর সমীকরণ জটিল হয়ে উঠেছে।



