বেলজিয়ামের নাটকীয় জয়, শেষ ষোলো নিশ্চিত
বেলজিয়ামের নাটকীয় জয়, শেষ ষোলো নিশ্চিত

এরই নাম ফুটবল। শুরুতে দুই গোলের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল সেনেগাল। যখন বেলজিয়াম পরাজয়ের শঙ্কার মুখে তখনই শেষ দিকে তিন মিনিটের নাটকীয়তায় ম্যাচে ফেরে ইউরোপিয়ান শক্তি বেলজিয়াম। মরিয়া হয়ে দুই গোল তুলে ম্যাচটা নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানেও নাটকীয়তা জমা থাকে শেষ দিকে। ১২০+৫ মিনিটে পাওয়া পেনাল্টিতে পরাজয়ের শঙ্কার মুখ থেকে জয়ের হাসি নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লুকাকুরা। তাতে এক পর্যায়ে দাপট দেখানো সেনেগাল শেষ পর্যন্ত পরাজয়ে বিদায় নিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ