বাংলাদেশি ফুটবল ভক্তের দেড় হাজার ডলারে বিশ্বকাপ দেখা
বাংলাদেশি ভক্তের দেড় হাজার ডলারে বিশ্বকাপ দেখা

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে মিডিয়া গ্যালারির ঠিক ওপরের দিকে হঠাৎ দৃষ্টি পড়লো। লাল-সবুজ পতাকা নিয়ে একজন চিৎকার করছেন। একটু পর ডাকতেই নিচে নেমে এলেন তিনি। খেলার বিরতিতে কথা প্রসঙ্গে জানালেন ব্রাজিল-হাইতির ম্যাচ দেখতে দেড় হাজার ডলার দিয়ে টিকিট কিনেছেন! অর্থাৎ বাংলাদশি টাকায় যা প্রায় দুই লক্ষ টাকার সমপরিমাণ।

ড্যানিয়েল তালুকদারের পরিচয়

ড্যানিয়েল তালুকদার তার নাম। টাঙ্গাইলের ঘাটাইলে গ্রামের বাড়ি। ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে ভার্জিনিয়া থেকে ফিলাডেলফিয়াতে এসেছেন। কথা বলতে বলতে বোঝা গেলো, ড্যানিয়েল নিজে ফুটবল অন্তঃপ্রান্ত মানুষ। যুক্তরাষ্ট্রে আসার পর একপর্যায়ে বিশ্বকাপের স্বাগতিক ভেন্যুর কথা জানতে পেরে তখন থেকেই মনস্থির করেছিলেন প্রিয় দল ব্রাজিলের খেলা দেখবেন। যেই কথা সেই কাজ। চড়া দামে টিকিটও কিনে ফেলেছেন।

বন্ধুদের সঙ্গেও ম্যাচ দেখা

শুধু ড্যানিয়েল একা নন— সঙ্গে দুই বন্ধুও ছিলেন সেই মাঠে। তবে তিনজনই আলাদা জায়গায় বসে খেলা দেখেছেন। ড্যানিয়েল খেলা দেখা প্রসঙ্গে জানালেন, “আমি ব্রাজিলের বড় ভক্ত। একটা ম্যাচ দেখবো বলে দেড় হাজার ডলার দিয়ে টিকিট কেটেছি। পাশাপাশি অন্য খরচ তো ছিলই। আসলে বিশ্বকাপের একটা ম্যাচ যুক্তরাষ্ট্রের মাঠে বসে দেখছি এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশের পতাকা নিয়ে উপস্থিতি

বাংলাদেশের পতাকা নিয়ে আসার কারণ জানাতে গিয়ে ড্যানিয়েল বলেন, “আমার দেশ বিশ্বকাপে নেই। তবে আমি তো বাংলাদেশি। তাই এখানে এসে নিজের দেশকে পরিচিত করছি। বাংলাদেশের একজন হয়ে খেলা দেখতে পেরে আমি অনেক আনন্দিত। এছাড়া ব্রাজিল ভালো খেলছে। জয় পেতে চলেছে। এটাও দারুণ স্মৃতি হয়ে থাকবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ