কানসাস সিটিতে আলজেরিয়া ম্যাচ দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার নিজের রেকর্ড গড়বেন লিওনেল মেসি। আগে থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবারও সবার দৃষ্টি মেসির দিকেই।
আগুয়েরোর মন্তব্য
ইএসপিএনের এক টক শোতে মেসির দীর্ঘদিনের রুমমেট ও প্রিয় বন্ধু সের্হিও আগুয়েরো খুব কাছ থেকে দেখেছেন তাকে। কুন আগুয়েরো বলেন, “লিও যত ট্রফিই জিতুক, এমনকি বিশ্বকাপ জেতার পরও অবসর নেওয়ার আগ পর্যন্ত সে আরও জিততে চাইবে। কারণ এটাই লিও। তিনি কখনও রিল্যাক্স করতে জানেন না। তিনি মাঠে নিজের সবটুকু উজাড় করে দিতেই নামবে।”
ফালকাও ও তেভেজের প্রশংসা
আগামী ২৪ জুন ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসিকে নিয়ে কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফালকাও বললেন, “সবকিছুর মূলে রয়েছে মেসির অবিশ্বাস্য ফুটবল বুদ্ধি। আজকের দিনের ফুটবল যে তীব্র গতি আর শক্তিতে খেলা হয়, সেখানেও মেসি পার্থক্য গড়ে দিচ্ছে— শুধু তার বুদ্ধিমত্তা আর অতুলনীয় দক্ষতার জোরে। মাঠের তরুণরা যখন উড়ছে, তখন মেসির মস্তিষ্কই সবচেয়ে বড় ভূমিকা রাখছে।”
সাবেক সতীর্থ লাভেজ্জিও সুর মেলালেন তেভেজের সঙ্গে। “ওকে ইতিহাসের সেরা বলা হয়। ওর সঙ্গে আপনি অন্য কার তুলনা করবেন? কোনও তুলনাই চলে না। ও যতদিন খেলতে চাইবে, পার্থক্য গড়ে দেবে। এখন তো ও একটু নিচে নেমে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলে বল বাড়িয়ে দিচ্ছে। আবার ও চাইলে যেকোনও দলের বিপক্ষে গোলও করতে পারে। ওর ক্ষুধাটাই অন্য সবার চেয়ে আলাদা।”



