বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে নেই লামিন ইয়ামাল
বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে নেই লামিন ইয়ামাল

আজ রাত ১০টায় বিশ্বকাপ মিশন শুরু করছে স্পেন। তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। বিশ্বকাপের এবারের আসরে সবার নজর থাকবে লামিন ইয়ামালের দিকে। তবে স্পেনের প্রথম ম্যাচে চোটের কারণে খেলা হচ্ছে না এই স্প্যানিশ তারকা ফুটবলারের।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে কয়েকদিন খেলার বাইরে থাকবেন তিনি। আজ তাকে বেঞ্চে বসে থাকতে হতে পারে। ম্যাচ শুরুর আগে এমনটি জানিয়েছেন স্পেনের কোচ লুই ডে লা ফুয়েন্তে।

কোচ জানান, বার্সেলোনার এই তারকা হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠেছেন। বার্সেলোনার শেষ দিকের ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে তার ওয়ার্কলোড নিয়ে সচেতন স্পেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফুয়েন্তে বলেন, 'আমরা বার্সেলোনা এবং স্প্যানিশ ন্যাশনাল দলের মেডিকেল স্টাফ এবং ফিটনেস কোচের পরামর্শ অনুযায়ী চলছি। লামিন ইয়ামাল খেলার জন্য তৈরি। তবে কত মিনিট খেলবে আমরা জানি না। ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। তবে সে খেলার জন্য আদর্শ জায়গায় আছে।'

শুধু ইয়ামালই নন, স্পেনের বেঞ্চে থাকবেন নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনোজ। ফিট হওয়া সত্ত্বেও তাদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না স্পেনের স্টাফ। ফেভারিট হিসেবে নামবে স্পেন।

পরবর্তী খেলা

  • গ্রুপ এইচ: রাত ১০টা, স্পেন – কেপ ভার্দে, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র
  • মঙ্গলবার ১৬ জুন ২০২৬ [গ্রুপ জি]: রাত ১টা, বেলজিয়াম – মিশর, লুমেন ফিল্ড, সিয়াটল, যুক্তরাষ্ট্র
  • মঙ্গলবার ১৬ জুন ২০২৬ [গ্রুপ এইচ]: ভোর ৪টা, সৌদি আরব – উরুগুয়ে, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ঘটনাপ্রবাহ সম্পর্কে আরও জানতে ফলো করুন যুগান্তর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ