আজকের খেলার সূচি
আজ ক্রীড়াপ্রেমীদের জন্য ব্যস্ত দিন। বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় নারী টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া রাতে ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের সেমিফাইনাল ম্যাচ রয়েছে। আইপিএলেও একটি ম্যাচ দেখার সুযোগ আছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী টি-টোয়েন্টি
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় নারী টি-টোয়েন্টি ম্যাচটি আজ বিকেল ১টা ৩০ মিনিটে শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।
আইপিএল
আইপিএলে আজ গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচটি রাত ৮টায় শুরু হবে। এটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।
ইউরোপা লিগ
ইউরোপা লিগের সেমিফাইনালে আজ রাত ১টায় ব্রাগা বনাম ফ্রাইবুর্গ ম্যাচটি সনি স্পোর্টস ১ চ্যানেলে দেখা যাবে। একই সময়ে নটিংহাম ফরেস্ট ও অ্যাস্টন ভিলার ম্যাচটি সনি স্পোর্টস ২ চ্যানেলে সম্প্রচারিত হবে।
কনফারেন্স লিগ
কনফারেন্স লিগের সেমিফাইনালে শাখতার দোনেৎস্ক ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচটি রাত ১টায় সনি স্পোর্টস ৫ চ্যানেলে দেখা যাবে।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। খেলা থেকে আরও পড়ুন।



