পিএসএল ফাইনাল খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন নাহিদ রানা
পিএসএল ফাইনাল খেলতে বিসিবির ছাড়পত্র নাহিদ রানার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে বিসিবির ছাড়পত্র পেয়েছেন নাহিদ রানা। আগামী ৩ মে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে পেশাওয়ার জালমি। ফাইনালের আগেই দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের তরুণ গতিতারকা।

জাভেদ আফ্রিদির বার্তা

নাহিদ রানার পিএসএল ফাইনাল খেলার বিষয়টি সবার আগে মঙ্গলবার এক এক্স বার্তায় নিশ্চিত করেছেন পেশাওয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি। এছাড়াও গতকাল নাহিদ রানাকে পিএসএল ফাইনালের জন্য ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির অনুমতি ও ধন্যবাদ

এর আগে পিএসএলে খেলতে গিয়ে প্রথম দফায়ও বাড়তি দুই দিন ছুটি পেয়েছিলেন নাহিদ ও শরিফুল ইসলাম। তখন বিসিবির বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন জাভেদ আফ্রিদি। এবার ফাইনালের জন্যও বিসিবির অনুমতি পাওয়ায় আবার তামিমকে ধন্যবাদ দিলেন তিনি। এক্স বার্তায় জাভেদ আফ্রিদি লেখেন, 'পিএসএলের ১১তম আসরের ফাইনালে নাহিদ রানাকে পেশাওয়ার জালমির হয়ে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের পরিকল্পনা ও বর্তমান সিদ্ধান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বিসিবির তরফ থেকে জানানো হয়েছিল, ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমান ও আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ওয়ার্কলোড কমাতে নাহিদ রানাকে পিএসএলে পাঠানো হবে না। মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স আগেই বাদ পড়ায় টাইগার পেসারের জায়গায় অন্য কাউকে দলে যুক্ত করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে উড়িয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে নাহিদের পেশাওয়ার। পরে তারা বিসিবির কাছে অনুরোধ করে, ফাইনাল ম্যাচের জন্য যেন নাহিদকে ছাড়পত্র দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগামী টেস্ট সিরিজ

আগামী ৮ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। বিসিবির তরফ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে দেখা যাবে নাহিদ রানাকে।