সাকিবের মতে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাওয়া সরকারের বড় ভুল
সাকিবের মতে বিশ্বকাপ থেকে সরে যাওয়া সরকারের বড় ভুল

সাকিব আল হাসান সাম্প্রতিক টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের সরে আসাকে সরকারের 'বড় ভুল' হিসেবে চিহ্নিত করেছেন। মুম্বাইয়ে ‘ইইউ টি-টুয়েন্টি বেলজিয়াম’-এর এক অনুষ্ঠানে সাকিব বলেন, এটি দেশের ক্রিকেটের বিরাট ক্ষতি করেছে। তৎকালীন অন্তর্বর্তী সরকার নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরের অনুমতি না দেওয়ায় বাংলাদেশ ১৯৯৯ সালের পর প্রথমবার কোনো বিশ্বকাপ আসরে খেলেনি। এতে ভারত-বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন হলেও সেপ্টেম্বরে ভারতীয় দলের আসন্ন সফরে বরফ গলবে বলে আশাবাদী সাকিব।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। ক্রিকেট থেকে আরও পড়ুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ